কিশোরগঞ্জে আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেবল জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। নতুন কেউ সুস্থও হয়নি। ফলে আজ জেলায় করোনায় চিকিৎসাধীন রোগি ১৫ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ পর্যন্ত জেলায় কোভিড-১৯ টিকাদানের নিবন্ধন করিয়েছেন ৩৪ হাজার ২৬১ জন, আর টিকা নিয়েছেন ২৩ হাজার ১১৩ জন। আর গত ২৪ ঘন্টায় নিবন্ধন করিয়েছেন ৩ হাজার ৭২ জন, আর টিকা গ্রহণ করেছেন ৩ হাজার ১৫৩ জন।