ভৈরবে পাদুকা শিল্পের সোসাইটি মেম্বারদের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত দুইদিনের প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। সমাপনী দিনে আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পের উপজেলা ফেসিলেটর ও জাইকা প্রতিনিধি দুর্গা রানী সাহা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ শামীম আলম বলেন, পাদুকা শিল্প উন্নয়নে ভৈরব একটি সম্ভাবনাময় শিল্প। এই শিল্পের উন্নয়নের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রশিক্ষণে পাদুকা শিল্প কারখানার মালিক, উপকরণ বিক্রেতা, কারিগর-এই তিন ক্যাটাগরির ৫০ জন প্রতিনিধি অংশ নেন। উপজেলা পরিষদের আয়োজনে ও সমবায় কর্মকর্তার বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচিতে আর্থিক সহায়তা করেছে জাইকা।