• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

জেলা প্রশাসকের সৌহার্দ্য কানন নামে অফিসার্স ক্লাব উদ্বোধন

জেলা প্রশাসকের সৌহার্দ্য কানন
নামে অফিসার্স ক্লাব উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলায় অফিসার্স ক্লাব উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় এই অফিসার্স ক্লাব উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন, অফিসার্স ক্লাবের সভাপতি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, সিনিয়র সহ-সভাপতি সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, সাধারণ সম্পাদক পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফি উদ্দিন প্রমুুখ।
উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। প্রধান অতিথি মোহাম্মদ শামীম আলম অফিসার্স ক্লাবের নামকরণ সৌহার্দ্য কানন দেখে প্রশংসা করেন। এ সময় অফিসার্স ক্লাবের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *