• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ভৈরবে জেলা প্রশাসকের মতবিনিময়
ও পরিচিতি সভা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে নবযোগদানকৃত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম এর আগমন উপলক্ষ্যে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এস.এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম.এ লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী।
আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দ কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা জেলা প্রশাসকের আগমনকে সাধুবাদ জানান। ভৈরবের উন্নয়নে সার্বিকভাবে ভৈরবের মানুষের পাশে পাওয়ার আহ্বান জানান। এ সময় আমন্ত্রিত নেতৃবৃন্দ বিভিন্নভাবে জেলা প্রশাসকের কাছে সহযোগিতা কামনার প্রত্যাশা করেন।
উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা স্বাগত বক্তব্যে ভৈরব সম্পর্কে আলাকচিত্রের মাধ্যমে ভৈরবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন। ভৈরবের নদী বন্দর, পর্যটক নগরী, শিল্পনগরী ও ব্যবসায়ীক বন্দর হিসেবে ভৈরবকে পরিচিত করিয়ে দেন। এ সময় সার্বিক বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় নবযোগতানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, কিশোরগঞ্জ প্রয়াত ও বর্তমানসহ ৩ জন মহামান্য রাষ্ট্রপতির জেলা। প্রয়াত সৈয়দ নজরুল ইসলাম, আলহাজ্ব জিল্লুর রহমান ও বতর্মান মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ স্যারের কিশোরগঞ্জ জেলা। আমি গর্বিত এ ৩ কৃতী সন্তানের জেলায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছি। আজ ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মভূমিতে আপনাদের ভালবাসায় সিক্ত হয়েছি। এই মাস আন্তর্জাতিক ভাষা দিবসের মাস। এই বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন হবে আপনাদের সাথে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী করোনা মহামারির জন্য তেমনভাবে পালন করতে পারিনি। এ বছর আমরা তাও উদযাপন করবো। এছাড়াও এ বছর করোনা মহামারি থেকে পরিত্রাণ পেতে আমরা ৭০ লাখ করোনা টিকা পেয়েছি। পর্যায়ক্রমে এ দেশে আরো টিকা আসবে। আমাদের দেশ এগিয়ে গিয়েছে বলেই উন্নত উন্নত দেশ থাকাস্বত্ত্বেও আমরা আগেই এ টিকা পেয়েছি। এ সময় তিনি ভৈরবের মানুষের পাশে সার্বিকভাবে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *