• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনার টিকা গ্রহণ কার্যক্রম দিন দিন বাড়ছে

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ঠিকাদান চলছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনার
টিকা গ্রহণ কার্যক্রম
দিন দিন বাড়ছে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম এগিয়ে চলেছে। দিন দিন টিকা নেয়ার জন্য নিবন্ধনের সংখ্যা যেমন বাড়ছে, টিকাদানের সংখ্যাও সমান তালে বেড়ে চলেছে। ১০ দিন আগে ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক টিকাদান কার্যক্রম উদ্বোধনের মধ্যে দিয়ে এ জেলায় টিকাদান শুরু হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে গতকাল ১৭ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত এ জেলায় মোট নিবন্ধন করিয়েছেন ৩১ হাজার ১৮৯ জন, আর টিকা নিয়েছেন ১৯ হাজার ৯৬০ জন। আর বুধবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিবন্ধন করিয়েছেন ৩ হাজার ৩১৩ জন, টিকা নিয়েছেন ২ হাজার ৭২৭ জন। প্রতিদিনই শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নারী-পুরুষ নির্বিশেষে লোকজন গিয়ে স্বচ্ছন্দে টিকা নিচ্ছেন। স্বাস্থ্যকর্মী এবং রোভার ও যুব রেড ক্রিসেন্ট কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে এসব ভেন্যুতে দিনব্যাপী উপস্থিত থেকে সহায়তা করছেন।
এখন পর্যন্ত খুব অল্প কিছু মানুষের ক্ষণস্থায়ী সামান্য জ্বর এবং হালকা ব্যথা ছাড়া বড় ধরনের কোন সমস্যার কথা শোনা যায়নি। সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে যেমন দ্রুত নিবন্ধন ও টিকা নেয়ার আহবান জানানো হয়েচ্ছে, বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও তাদের স্টাফদের প্রতি একই রকম নির্দেশনা দেয়া হয়েছে। মানুষের মাঝে টিকার প্রতি আগ্রহও দিন দিন বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *