• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মায়েদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্প ও মাস্ক বিতরণ

কিশোরগঞ্জে একজন মায়ের হাতে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি তুলে দেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মায়েদের নিয়ে
স্বাস্থ্য ক্যাম্প ও মাস্ক বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে মায়েদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্প ও মাস্ক বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ ১৭ ফেব্রুয়ারি সকালে জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ অতিথি প.প. বিভাগের সহকারী পরিচালক ডা. হোসনা বেগম, সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. সামছুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাছুমা আক্তার, একটি নারী সমিতির সভাপতি বিলকিছ বেগম, হাসিনা হায়দার চামেলি প্রমুখ বক্তব্য রাখেন।কিশোরগঞ্জে মায়েদের স্বাস্থ্য ক্যাম্প ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের উপস্থিতি। – পূর্বকণ্ঠ
প্রধান অতিথি বলেন, আজকে নারীরা বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছেন। কাজেই মায়েদেরকে সন্তানের শিক্ষার ওপর জোর দিতে হবে। ছেলে হোক আর মেয়ে হোক, বৈষম্য করা যাবে না। অনেক সময় ছেলেদের তুলনায় মেয়েরাও ভাল জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে। আর গর্ভাবস্থায় মায়েদের পর্যাপ্ত যত্ন নিতে হবে। এর ফলে গর্ভের সন্তানেরও যত্ন হবে। সুস্থ ও পরিপুষ্ট সন্তান জন্ম নেবে। আর এর জন্যই সরকার মাতৃত্বকালীন ও দুগ্ধদানকালীন ভাতা দিচ্ছে। এই ভাতার টাকা যেন মায়েরা মাতৃত্বকালীন স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় করেন, প্রধান অতিথি মায়েদের প্রতি সেই আহবান জানিয়েছেন। অনুষ্ঠানে ১৬০ জন মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মায়েদের মাঝে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *