• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই সাহার হত্যার ঘটনায় আটক ১

ভৈরবে ছিনতাইকারীর
ছুরিকাঘাতে নিতাই সাহার
হত্যার ঘটনায় আটক ১

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে পাওয়ার হাউজ এলাকায় নিতাই চন্দ্র সাহা (৬৫) নামে এক ব্যক্তি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। ওই ঘটনায় আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১টার দিকে ভৈরবপুর উত্তর পাড়ার মৃত চাঁন মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৩৮) কে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা আটক করে।
র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে মো. খোকন মিয়াকে রাত ১টার দিকে ভৈরবপুর উত্তর পাড়া থেকে আটক করে। আটককৃত আসামি খোকন মিয়াকে জিজ্ঞাসাবাদ করে এর সাথে জড়িত আর কোন অপরাধী থাকলে তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে জানান র‌্যাব। ছিনতাইয়ে জড়িত খোকন মিয়াকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি শনিবার সকালে প্রতিদিনের মতো নিতাই চন্দ্র সাহা হাটার জন্য বের হন। সকাল সাড়ে ৬টার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ এলাকায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। রক্তাক্ত আহত অবস্থায় নিতাই চন্দ্র সাহাকে এলাকাবাসী উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ভৈরব থানায় ১৪ ফেব্রুয়ারি রোববার অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *