• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব নৌ থানা পুলিশের হাতে আন্তঃজেলা ৭ ডাকাত আটক

 

ভৈরব নৌ থানা পুলিশের হাতে
আন্তঃজেলা ৭ ডাকাত আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা সাদেকপুর ইউনিয়নে মঞ্জুর নগর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করেছে ভৈরব নৌ থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারি রোববার সকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কিশোরগঞ্জের ইটনা উপজেলার মীরগঞ্জ গ্রামের রহমত আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৮), একই উপজেলার শান্তিপুর গ্রামের রাশেদ মিয়ার ছেলে মাসুদ (২০), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার আইনারটক গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে মোস্তফা ওরফে বাবু (৩৫), একই এলাকার মৃত সাত্তার মিয়ার ছেলে জিলা মিয়া (২৫), একই উপজেলার শিবপুর গ্রামের লাল মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩০), হবিগঞ্জ সদরের মৃত সফর আলীর ছেলে সুমন মিয়া (৩৫), একই এলাকার মৃত সাধু মিয়ার ছেলে আক্তার (২৫)।
নৌ থানা সূত্রে জানা যায়, সাদেকপুর ইউনিয়নের মঞ্জুর নগর এলাকায় মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ৭ নৌ ডাকাতকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মোস্তফা ওরফে বাবু ডাকাতের ৭টি, আনোয়ার হোসেনের ৫টি ও অন্যান্য আসামিদের নামে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে নৌ থানার এসআই রাসেল মিয়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি মেশিন চালিত নৌকা, দুটি রামদা, একটি চাপাতি, দুটি ছুরি পাওয়া যায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *