• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের তিনটি পৌরসভায় আ’লীগ প্রার্থীরা বিজয়ী

কিশোরগঞ্জের তিনটি
পৌরসভায় আ’লীগ
প্রার্থীরা বিজয়ী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের তিন পৌরসভা নির্বাচনের তিনটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন। হোসেনপুর পৌরসভায় আব্দুল কাইয়ুম খোকন এবং বাজিতপুর পৌরসভায় আনোয়ার হোসেন আশরাফ টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়েছেন। আর করিমগঞ্জ পৌরসভায় প্রথমবারের মত মেয়র নির্বাচিত হলেন মোসলেম উদ্দিন।
বেসরকারী সূত্রে জানা গেছে, হোসেনপুর পৌরসভায় আব্দুল কাইয়ুম খোকন পেয়েছেন ৭ হাজার ৫১৭ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি সৈয়দ হোসেন হাছু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৫৫ ভোট। আর বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. আসাদুজ্জামান পেয়েছেন ৭৮৭ ভোট। বাজিতপুর পৌসভায় আনোয়ার হোসেন আশরাফ পেয়েছেন ১৪ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সাবেক মেয়র এহসান কুফিয়া পেয়েছেন ৬৯৭ ভোট। বাজিতপুরে ভোট হয়েছে ইভিএমে। আর করিমগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন পেয়েছেন ১০ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সুমন পেয়েছেন ৫ হাজার ৩৫০ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *