• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী আরজু মিয়া। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে
ইয়াবা ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ১৪৬ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার যশোদল এলাকা থেকে ১৪৬ পিস ইয়াবা, মাদক বিক্রির ১১শ’ টাকা ও একটি মোবাইল সেটসহ পার্শ্ববর্তী কুতকাইল এলাকার দুলাল মিয়ার ছেলে আরজু মিয়াকে (২৮) আটক করেছে। এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *