• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সেলাইবিহীন জাতীয় পতাকার প্রস্তাব পাঠানো হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে

সেলাইবিহীন জাতীয় পতাকার
প্রস্তাব পাঠানো হবে রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রীর কার্যালয়ে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেলাইবিহীন জাতীয় পতাকার প্রস্তাব পাঠানো হচ্ছে। ‘সমাজ এবং পরিবেশ উন্নয়ন সংস্থা’ নামে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত একটি সংগঠন আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভায় এ সিন্ধান্ত নিয়েছে। সংস্থাটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে আজ বিকালে জেলা সদরের দেওয়ানি আদালতের আইনজীবী ভবনে অনুষ্ঠিত সভায় সংস্থার সদস্য সচিব শেখ জাহাঙ্গীর আলম সেলাইবিহীন একটি জাতীয় পাতাকার নমুনা উপস্থাপন করে বলেন, বাংলাদেশসহ বিশ্বে ১৯৪টি দেশের জাতীয় পাতাকা রয়েছে। তবে বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোন দেশের পতাকার মূল জমিনের ভেতরে কোথাও সেলাই, জোড়া বা তালির কাজ নেই। কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার মধ্যভাগের উদীয়মান সূর্যের অবয়বটি সেলাই করে বসানো আছে। এটি অনেকেই সঠিক মাপে বা সঠিক অনুপাতে করতে পারেন না। অত্যাধুনিক মেশিনে সোলাইবিহীন জাতীয় পতাকা তৈরি করতে পারলে পাতাকার আকার আকৃতি নিয়েও কোন ত্রুটি থাকবে না, রং নিয়েও কোন সমস্যা থাকবে না। সঠিক মাপে সঠিক রঙে পতাকা তৈরি সম্ভব হবে। জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি সম্প্রতি রাজধানীর মতিঝিলের একটি প্রেস থেকে ফারাসি মেশিনে জাতীয় পাতাকার দু’টি নমুনা বানিয়ে এনেছেন। এগুলি অচিরেই সেলাইবিহীন জাতীয় পাতাকা তৈরির প্রস্তাবনাসহ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *