• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

৭ তলা কেক দিয়ে প্রেসিডেন্ট আবদুল হমিদ মেডিকেলের সপ্তম বর্ষপূর্তি

৭ তলা কেক দিয়ে
প্রেসিডেন্ট আবদুল হমিদ
মেডিকেলের সপ্তম বর্ষপূর্তি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ৭ তলা কেক কেটে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের সপ্তম বর্ষপূতি অনুষ্ঠান করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. আনম নৌশাদ খানের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকালে কলেজ প্রাঙ্গনে কেক কেটে অনুষ্ঠানসূচীর উদ্বোধন করেন রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল, কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. সুফিয়া খানম, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, জেলা যুব মহিলা লীগের সভাপতি সালমা হক প্রমুখ। এসময় জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল, আওয়ামী লীগ নেত্রী রাহিমা আক্তার কানন, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি শাহীন সুলতানা ইতিসহ কলেজের ছাত্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *