• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে মেয়র প্রার্থী খলিলুর রহমান লিমনের মনোনয়ন প্রত্যাহার

ভৈরবে মেয়র প্রার্থী খলিলুর
রহমান লিমনের মনোনয়ন প্রত্যাহার

# মিলাদ হোসেন অপু :-

আসন্ন ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী খলিলুর রহমান লিমনের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভৈরব পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা। বিভিন্ন ওয়ার্ডের ৭ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন বলেও তিনি জানান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ছিল ৪ ফেব্রুয়ারি। আজ ১১ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ১২ ফেব্রুয়ারি মেয়র প্রার্থী ও কাউন্সিলরগণদের প্রতীক প্রদান করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভৈরবের মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৭১৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫টি, ২৪০টি বুথে ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী ও ৫৯ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ নিয়াজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *