• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

ভৈরবে শহীদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহীন।
সভায় বক্তারা যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাস্থ্যবিধি মেনে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ, সকাল ৭টায় স্ব স্ব প্রতিষ্ঠানে উপস্থিত থেকে প্রভাতফেরীতে অংশগ্রহণ, সকাল ৮টায় প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল ৬.৩০ মিনিটে স্ব স্ব প্রতিষ্ঠান ও উপজেলা পরিষদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সব শেষে বাদ যোহর বা সুবিধামতো সময়ে সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান ভৈরব উপজেলা পরিষদ চত্বরের পাশে ভৈরবের কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা পরিষদের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা বরাদ্ধের ঘোষণা দেন।
সভায় বীরমুক্তিযোদ্ধাগণ শিক্ষক মণ্ডলী, জনপ্রতিনিধি, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, সাংবাদিকবৃন্দ, উপজেলা কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *