কিশোরগঞ্জের হোসেনপুরে সিআইজি মৎস্য চাষীদের উপকরণ বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে এই উপকরণ বিতরণের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় চাষীদের উপকরণ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাদিকুর রহমান, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ক্ষেত্র সহকারী আকলিমা আক্তার বিউটি, মো. ফারুক আহমেদ প্রমুখ।