• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

হোসেনপুরে উপজেলা দুর্যোগ
ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

# হোসেনপুর প্রতিনিধি #

হোসেনপুরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ বুধবার দুপুরে সভার জরুরী সভার আয়োজন করে হোসেনপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী এজেএম রাকিবুল আহসান, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন প্রমুখ।
পরে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে হাসপাতালের ডাক্তার নার্সদের জন্য পিপিই বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *