• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

নিকলীতে এককেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাহেদ আটক

নিকলীতে এককেজি গাঁজাসহ
মাদক ব্যবসায়ী রাহেদ আটক

# নিজস্ব প্রতিবেদক :-

নিকলীর মজলিশপুর এলাকা থেকে এক কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সমীর সরকার জানিয়েছেন, র‌্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে নিকলীর মজলিশপুর এলাকা থেকে মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রাহেদকে (৪৫) এককেজি গাঁজা ও একটি মোবইল সেটসহ আটক করেছে। এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *