• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’

কিশোরগঞ্জে পুলিশের
‘কুইক রেসপন্স টিম’

# মোস্তফা কামাল #

চলমান করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় কিশোরগঞ্জে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) দু’টি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছেন। ২১ সদস্য বিশিষ্ট এসব টিম যখন যেখানে প্রয়োজন পড়বে সেখানেই ছুটে যাবে। দু’টি টিম ২৪ ঘন্টায় দুই শিফটে পালা করে দায়িত্ব পালন করবে। এই টিমের সঙ্গে ৫ সদস্যের মেডিক্যাল টিমও কাজ করবে। সার্বক্ষণিক তৈরি থাকবে একটি এম্বুলেন্স ও তিনটি গাড়ি। এসব টিমের সদস্যরা থাকবেন পিপিই (পারসনাল প্রটেকশন ইকুইপমেন্টস) দ্বারা অত্যন্ত সুরক্ষিত, যেন সহজে করোনা ভাইরাস দ্বারা নিজেরাই আক্রান্ত হয়ে না পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *