• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে চতুর্থ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

কিশোরগঞ্জে চতুর্থ জাতীয়
গ্রন্থাগার দিবস পালিত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ‘মুজিববর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার’ প্রতিপাদ্য নিয়ে চতুর্থ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে এবার শোভাযাত্রা পরিহার করে কেবল জেলা শহরের সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন বেসরকারী গ্রন্থাগার এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
আজ ৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে সরকারী গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, সাংবাদিক মোস্তফা কামাল, আলম সারোয়ার টিটু, রুহুল আমিন, বিলকিস বেগম, শিক্ষক স্বপন কুমার বর্মণ, সহকারী অধ্যাপক সামিউল হক মোল্লা, শিক্ষক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, বেলায়েত হোসেন হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, জ্ঞান-বিজ্ঞানের বিকাশে, সত্যিকারের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বই পড়া বা পাঠ্যাভ্যাসের কোন বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে পাঠাগারের কোন বিকল্প নেই। তিনি বলেন, আজকে হাতে হাতে স্মার্ট ফোন। স্মার্ট ফোন নিয়ে সবাই ব্যস্ত। স্মার্ট ফোনেও জ্ঞানজগতের সঙ্গে পরিচিত হওয়া যায়। কিন্তু ছাপানো পাতার বইয়ের কোন তুলনা হয় না। অনেকে বই না পড়ে ফেসবুক নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। এর দ্বারা সময় নষ্ট হচ্ছে, শিক্ষাজীবন নষ্ট হচ্ছে। ফেসবুকের কারণে ব্লাকমেইল করা, অপপ্রচার করা, অন্যের মানহানি করাসহ অনেক অপকর্ম হচ্ছে। রাত জেগে ফেসবুক ব্যবহার করতে গিয়ে ঘুম নষ্ট হচ্ছে। শরীর এবং চোখের ক্ষতি হচ্ছে। এর থেকে বেরিয়ে এসে বইয়ের দিকে মনোনিবেশ করার জন্য তিনি সকলের প্রতি, বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। জেলায় ৮৮টি বেসরকারী গ্রন্থাগার আছে। আলোচনাশেষে নির্বাচিত ৫টি গ্রন্থাগার এবং তিন গ্রুপে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *