• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌরসভা নির্বাচনের ৪ প্রার্থীর প্রার্থিতা বাতিল, এখান তিন পদে প্রার্থী ৬৬

ভৈরব পৌরসভা নির্বাচনের
৪ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এখান তিন পদে প্রার্থী ৬৬

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভা নির্বাচনের চার প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে গেছে। ফলে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে চূড়ান্তভাবে মোট প্রার্থী আছেন ৬৬ জন। আগামী ২৮ ফেব্রুয়ারি এখানে ইভিএম দিয়ে ভোটগ্রহণ করা হবে। আজ ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা নির্বাচন কার্যালয়ে ছিল মনোনয়নপত্র বাছাই। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলমের নেতৃত্বে চারজন মেয়র, সাধারণ ওয়ার্ডের ৫২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। এসময় ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহাও উপস্থিত ছিলেন।
বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, ১ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আজমল ভুইয়া, ১২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতি মিয়া এবং ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল তামান্নার প্রার্থিতা বাতিল হয়ে গেছে। দু’জন তাদের হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন, একজন আয়করের কাগজ সংযোজন করেননি, আর অপরজন শিক্ষাগত যোগ্যতার সনদ সংযোজন করেননি। এখন চূড়ান্তভাবে মেয়র পদে প্রার্থী আছেন ৩ জন, সকল সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছেন মোট ৫০ জন, আর সকল সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আছেন মোট ১৩ জন।
ভৈরব পৌর এলাকায় মোট ভোটার আছেন ৭৯ হাজার ৭১৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৯ হাজার ৪০৬ জন, আর মহিলা ভোটার ৪০ হাজার ৩০৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *