• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের উদ্বোধন

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
ভবন নির্মাণ কাজের উদ্বোধন

# রাজন সরকার :-

প্রায় দুই কোটি ২২ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সরকারি নিজস্ব অর্থায়নে ‘উপজেলা মুক্তিযোদ্ধা ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে উপজেলা এলজিইডি’র আয়োজনে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক সচিব, রাষ্ট্রদূত ও আইজিপি নূর মোহাম্মদ।
উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুর অর রশিদ জুয়েল, পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, উপজেলা প্রকৌশলী হাবিবুল্লাহ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ ও নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।
জানা যায়, সরকারি নিজস্ব অর্থায়নে দুই কোটি ২২ লাখ ৫২ হাজার ৫১০টাকা ব্যয়ে স্থানীয় সরকার অধিদপ্তরের বাস্তবায়নে এ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মিত হচ্ছে। নির্মাণ কাজটি করছেন কিশোরগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমএমজেভিএমসি কন্সট্রাকশন। নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট এ ভবনটির নিজ তলায় মার্কেট, দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার ও তিন তলায় মুক্তিযোদ্ধা সংসদের অফিস ও সম্মেলন কক্ষ থাকছে। কমপ্লেক্স ভবনটির নির্মাণ কাজ আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *