• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

র‌্যাবের হাতে ইয়াবা-টাকাসহ কক্সবাজার ও কিশোরগঞ্জের দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে ইয়াবা-টাকাসহ
কক্সবাজার ও কিশোরগঞ্জের
দুই মাদক ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

র‌্যাবের হাতে ৩৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৩ হাজার টাকাসহ কক্সবাজার এবং কিশোরগঞ্জের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আজ ৩ ফেব্রুয়ারি বুধবার দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার পুলেরঘাট এলাকা থেকে কক্সবাজারের টেকনাফের গাড়িয়াখালী এলাকার আব্দুল আজিজের ছেলে সোনা মিয়া (৪৫) এবং সদর উপজেলার চৌদ্দশত এলাকার ইসহাক বেপারির ছেলে মো. দয়ালকে (২৭) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১৩ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *