• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করোনামুক্ত উপজেলা বাড়লো, কিশোরগঞ্জে ১১৫টি নমুনা পরীক্ষায় সব নেগেটিভ এখন জেলায় ১১ রোগি

করোনামুক্ত উপজেলা বাড়লো
কিশোরগঞ্জে ১১৫টি নমুনা
পরীক্ষায় সব নেগেটিভ
এখন জেলায় ১১ রোগি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ জেলা দ্রুতই করোনামুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। আজ কিশোরগঞ্জে ১১৫ নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। সুস্থ হয়েছেন সদর ও করিমগঞ্জে একজন করে। করিমগঞ্জ আজ করোনামুক্ত হওয়ায় এখন জেলায় করোনামুক্ত উপজেলা ৮টি। আজ জেলায় মোট চিকিৎসাধীন রোগি আছেন মাত্র ১১ জন।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৩ ফেব্রুয়ারি বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৮টি, আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষায় সবগুলোই নেগেটিভ হয়েছে। আজ চিকিৎসাধীন ১১ জনের মধ্যে সদরে ৫ জন, ভৈরবে ৩ জন, আর তাড়াইল, কটিয়াদী ও বাজিতপুরে আছেন একজন করে। আর করোনামুক্ত উপজেলাগুলো হলো হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কুলিয়ারচর, নিকলী, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম। আজ পর্যন্ত জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ৭৫১টি। এর মধ্যে পজিটিভ হয়েছে ৩ হাজার ৫৪৩টি। আজ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৬৯ জন, আর মারা গেছেন ৬৩ জন। আজ পর্যন্ত জেলায় সুস্থতার হার শতকরা ৯৭ দশমিক ৯১ ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *