• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র ৪ কাউন্সিলর ৫২, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৪

ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র ৪
কাউন্সিলর ৫২, সংরক্ষিত
মহিলা কাউন্সিলর ১৪

# মিলাদ হোসেন অপু :-

পঞ্চম পর্যায়ে আসন্ন ভৈরব পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশন হতে তপছিলকৃত ২ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত ১ জন, বিএনপি ১ জন ও স্বতন্ত্র ২ জনসহ ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়াও কাউন্সিলর ১২টি ওয়ার্ডে মোট ৫২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রঙ বেরঙের পোস্টার, ব্যানারসহ পছন্দের প্রার্থীদের পক্ষে খণ্ড খণ্ড আকারে মানুষের মিছিলের মাধ্যমে নির্বাচন অফিসে প্রার্থীগণ মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আশ্রাফুল আলম ও ভৈরব উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।
ভৈরব পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীগণ হলেন, আওয়ামী লীগ থেকে মনোনীত পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু (নৌকা), বিএনপি থেকে মনোনীত পৌর বিএনপি আহ্বায়ক হাজী মো. শাহিন (ধানের শীষ)। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন। ১২টি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন ১নং ওয়ার্ড থেকে কাউন্সিলর মো. আল আমিন, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. আল আমিন, মো. তাজমল ভূইয়া ও আরমান। ২নং ওয়ার্ড থেকে কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. আনিছউল্লাহ, শফিকুল ইসলাম ও বাবুল চৌধুরী। ৩নং ওয়ার্ড থেকে অপু মিয়া, মো. মমিনুল হক রাজু ও মো. শরিফুজ্জামান। ৪নং ওয়ার্ড থেকে মো. লোকমান সরকার, মো. সুজন মিয়া, জিল্লুর রহমান সরকার, শহিদুল ইসলাম ও সজীব মিয়া। ৫নং ওয়ার্ড থেকে আশরাফুল আলম ও কাউন্সিলর ফজলু মিয়া। ৬নং ওয়ার্ড থেকে নাঈম আলামিন, কাউন্সিলর মিন্টু মিয়া, আল মামুন ও মোশারফ মিয়া। ৭নং ওয়ার্ড থেকে কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ, মো. ছগির মিয়া, রোকিয়া বেগম, আনোয়ার হোসেন আনার, নাজির উদ্দিন, জহির মিয়া ও মিজানুর রহমান পাটোয়ারী। ৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর মো. হাবিবুল্লাহ্ নিয়াজ ও মো. মরতুজ আলী। ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর মো. মোমেন মিয়া, আব্দুর রউফ, মো. আনার মিয়া, চাঁন মিয়া ও আসাদুজ্জামান আবির। ১০নং ওয়ার্ড থেকে মো. মিজান মোল্লা, দেলোয়ার হোসেন, মনির হোসেন, বিল্লাল মিয়া ও মাহাবুব হোসেন। ১১নং ওয়ার্ড থেকে নূরুল ইসলাম, মো. রশিদ মিয়া, রফিকুল ইসলাম, মো. মানিক মিয়া, মো. হোসেন আলী, হিমাম রহমান, কাউন্সিলর আরেফীন জালাল ও সবুজ মাহমুদ। ১২নং ওয়ার্ড থেকে আল আমিন, মো. ইব্রাহিম মিয়া ও কাউন্সিলর মতি মিয়া।
এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন জমা দেন ১, ২ ও ৩নং ওয়ার্ড থেকে মোছা. তাসলিমা নূপুর, আসমা ও জিনিয়া পারভীন। ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে মোছা. রেজিয়া বেগম, কানিজ ফাতেমা নীলা, শাপলা বেগম ও রোজী ইসলাম। ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে লায়লা, নাজমা বেগম, শামীমা পারভেজ ও আল তামান্না। ১০, ১১ ও ১২নং ওয়ার্ড থেকে রেহেনা বেগম, আসমা বেগম ও মৌসুনা বেগম।
ভৈরব নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা জানান, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন আজ ৪ ফেব্রুয়ারি, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি প্রার্থীদের মার্কা প্রদান করা হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। ভৈরব পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৭১৩ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৫টি, ২৪০টি বুথে ইভিএম এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যথাসাধ্য চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *