কিশোরগঞ্জে বাংলাদেশী জাল টাকার নোটসহ এ চক্রের এক নারী সদস্য র্যাবের হাতে আটক হয়েছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে র্যাবের একটি দল আজ ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহিশাখালী মোড় এলাকা থেকে এক হাজার টাকা মূল্যমানের ৮৬টি জাল নোটসহ জাল টাকা চক্রের সদস্য পার্শ্ববর্তী করিমগঞ্জের উত্তর উলুখলা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ঝর্ণা আক্তারকে (৩৫) আটক করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।