• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মাস্কের দাম কমেছে, ব্যবহার বেড়েছে

কিশোরগঞ্জে যাত্রী-চালক সবাই মাস্ক পরছেন। দোকানে ২০ টাকায় বিক্রি হচ্ছে মাস্ক।

কিশোরগঞ্জে মাস্কের দাম
কমেছে, ব্যবহার বেড়েছে

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে আগের চেয়ে মাস্কের দাম কমেছে, ব্যবহার বেড়েছে। এখন প্রায় সবাই মাস্ক ব্যবহার করছেন। বাসার বাইরে গেলেই মাস্ক পরে যাচ্ছেন। রিকশাচালক, অটোরিকশা চালক, যাত্রী, ভ্যানচালক, মোটরবাইক ব্যবহারকারী আর পথচারী, সবাইকেই মাস্ক পরতে দেখা যাচ্ছে। আর এখন সর্বত্রই মাস্ক বিক্রি হচ্ছে। একটু উন্নত মানের মাস্ক যেমন বিক্রি হচ্ছে, আবার সাধারণ দর্জির কাছ থেকেও অনেকেই মাস্ক বানিয়ে নিজেরা পরছেন, কেউ বা এগুলি বিক্রিও করছেন। ব্যবসার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলেও অনেক দোকানেই বিক্রির জন্য মাস্ক ঝুলিয়ে রাখতে দেখা যাচ্ছে। কয়েকদিন আগে মাস্কের সরবরাহ কম ছিল। তখন যে মাস্ক ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হতো, সেসব মাস্ক এখন ২০ টাকায় বিক্রি হচ্ছে। মাস্কের সঙ্গে মূল্যের স্টিকারও ঝুলিয়ে রাখতে দেখা গেছে। প্রশাসনসহ বিভিন্ন সংগঠন মানুষের মাঝে বিনামূল্যেও মাস্ক বিতরণ করছে। করোনা থেকে মুক্ত থাকার জন্য মাস্কের ব্যবহার সম্পর্কে প্রচারণার কারণে এখন সবাই মাস্ক ব্যবহারের দিকে ঝুকছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *