কিশোরগঞ্জে আজ ১ ফেব্রুয়ারি সোমবার নতুন একজনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছে একজন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় কেবল ভৈরবে একজনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ৯৩টি নমুনা। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৯টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ জেলায় মোট চিকিৎসাধীন রোগি আছেন ১৭ জন।