• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

যৌতুকের জন্য স্ত্রী খুন কিশোরগঞ্জ আদালতে স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী খুন
কিশোরগঞ্জ আদালতে
স্বামীর মৃত্যুদণ্ড

# মোস্তফা কামাল :-

যৌতুকের জন্য জবাই করে স্ত্রী হত্যার দায়ে কিশোরগঞ্জের আদালতে স্বামীর মৃত্যুদণ্ড হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক জেলা জজ কিরণ শংকর হালদার আজ ১ ফেব্রুয়ারি সোমবার দেয়া তার রায়ে মিঠামইনের শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে জিয়াউদ্দিনের (২৬) বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। তবে জিয়াউদ্দিন ঘটনার পর থেকেই পলাতক।
মামলার বিবরণে জানা যায়, জিয়াউদ্দিনের বাড়ি মিঠামইনে হলেও তাড়াইল উপজেলার হাতকাজলা গ্রামের হারেছ মিয়ার মেয়ে রেখা আক্তারকে (২০) বিয়ে করে সেই গ্রামেই বাড়ি করে বসবাস করতেন। ২০০৬ সালের ১৪ জুলাই রাত ৮টার দিকে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য জিয়াউদ্দিন তার ঘরে স্ত্রী রেখা আক্তারকে জবাই করে হত্যা করে পালিয়ে যান। পরদিন রেখার বাবা হারেছ মিয়া বাদী হয়ে তাড়াইল থানায় জিয়াউদ্দিনকে একমাত্র আসামি করে মামলা করেন। আজ এ মামলার উপরোক্ত রায় ঘোষিত হয়। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট এমএ আফজাল, আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট জহুরা তামান্না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *