কিশোরগঞ্জে ৩১ জানুয়ারি রোববার কোন নতুন করোনা রোগি শনাক্ত হয়নি। অবশ্য সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে এদিন কোন নমুনা পরীক্ষা হয়নি। তবে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৩৯টি নমুনাই নেগেটিভ হয়েছে। রোববার সদরে ২ জন রোগি সুস্থ হওয়ায় জেলায় মোট চিকিৎসাধীন রোগি আছেন মাত্র ১৭ জন।