• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার কর্মশালা

উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষার অবহিতকরণ কর্মশালায় জেলা প্রশাসকসহ কর্মকর্তাগণ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে উপানুষ্ঠানিক
প্রাথমিক শিক্ষার কর্মশালা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে স্কুল বহির্ভুত ও ঝরে পড়া শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা বিষয়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে। আজ ৩১ জানুয়ারি রোববার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেলের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা পপি’র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক আব্দুল কাইয়ুম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, সরকারি এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু প্রমুখ।
কর্মশালায় পাওয়ার পয়েন্টে জেলার চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক। এতে জানানো হয়, কিশোরগঞ্জের ৯টি উপজেলা হোসেনপুর, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কটিয়াদী, ভৈরব, বাজিতপুর, কুলিয়ারচর, নিকলী ও তাড়াইলে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না হওয়া বা ঝরে পড়া ৮ থেকে ১৪ বছর বয়সের ১৮ হাজার ৯শ’ শিশুকে এ কার্যক্রমের আওতায় পাঠদান করা হবে। এর জন্য প্রতি উপজেলায় সর্বোচ্চ ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। প্রতি স্কুলে শিক্ষক থাকবেন একজন। প্রত্যেক শিক্ষকের বেতন হবে ৫ হাজার টাকা, আর বাড়িভাড়া দেয়া হবে দেড় হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে নিয়োগ কমিটি শিক্ষক নিয়োগ প্রদান করবে। প্রতি উপজেলায় ৫ জন সুপারভাইজার নিয়োগ দেয়া হবে। প্রত্যেকে ১৪টি বিদ্যালয় তদারকি করবেন। আর প্রতি উপজেলায় ২১শ’ শিক্ষার্থীকে পাঠদান করা হবে। আর সারাদেশে পাঠদান করা হবে ৯ লাখ শিশুকে। প্রত্যেক শিশুকে মাসে ১২০ টাকা করে উপবৃত্তি দেয়া হবে।
কর্মশালায় বিভিন্ন বক্তা এই কার্যক্রম গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তদারকির শিথিলতার কারণে যেন এই উদ্যোগটি ব্যাহত না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত কোন শিক্ষার্থীকে যেন উপানুষ্ঠানিক পাঠশালায় ভর্তি দেখাতে না পারে, সেদিকেও নজর রাখার জন্য বক্তাগণ আহবান জানিয়েছেন। সেই সঙ্গে শিশু শ্রমিকদেরকে এই কার্যক্রমের আওতায় আনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়ার জন্যও বক্তাগণ আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *