• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা ভ্যাকসিন প্রয়োগে প্রশিক্ষকদের প্রশিক্ষণ

কিশোরগঞ্জে করোনা ভ্যাকসিন
প্রয়োগে প্রশিক্ষকদের প্রশিক্ষণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ৩০ জানুয়ারি শনিবার জেলা সদরের জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে কোর্স পরিচালক সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স সমন্বয়কারী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার জহির আহমেদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আব্দুল মতিন, মেডিক্যাল অফিসারবৃন্দ, মেডিক্যাল টেকনোলজিস্টগণসহ অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন। সিভিল সার্জন জানিয়েছেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার জহির আহমেদ তালুকদার ইতোমধ্যে ভ্যাকসিন প্রদানের ওপর প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তারাই অন্যদের প্রশিক্ষণ দিচ্ছেন। আর অন্যরা প্রশিক্ষণ নিয়ে যার যার উপজেলা বা কর্মস্থলে গিয়ে বাকিদের প্রশিক্ষণ দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *