কিশোরগঞ্জে একটি উপজেলা বেড়ে এখন করোনামুক্ত উপজেলা ৭টি। বাকি ৬ উপজেলায় রোগি আছেন মাত্র ১৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ৩০ জানুয়ারি শনিবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় সদরে একজনের করোনা ধরা পড়েছে। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ২৪টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৭০টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন সদরে একজন এবং হোসেনপুরের একমাত্র রোগি। আজ পূর্বের ৬টি করোনামুক্ত উপজেলার সঙ্গে হোসেনপুর যুক্ত হয়ে এখন জেলায় করোনামুক্ত উপজেলার সংখ্যা ৭টি। আর সদরে ৮ জন, ভৈরবে ৭ জন এবং করিমগঞ্জ, তাড়াইল, কটিয়াদী ও বাজিতপুরে একজন করে জেলায় মোট ১৯ জন আজ করোনায় চিকিৎসাধীন আছেন।