• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মেয়র পদে আ’লীগ প্রার্থী পারভেজ টানা দ্বিতীয়বার বিজয়ী

কিশোরগঞ্জে মেয়র পদে
আ’লীগ প্রার্থী পারভেজ
টানা দ্বিতীয়বার বিজয়ী

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. পারভেজ মিয়া ৮৭০ ভোটের ব্যবধানে টানা দ্বিতীয়বার মেয়র হলেন। তিনি পেয়েছেন ২১ হাজার ৮২৪ ভোট, আর বিএনপি’র মেয়র প্রার্থী হাজী মো. ইসরাইল মিঞা পেয়েছেন ২০ হাজার ৯৫৪ ভোট। তবে ১৬ জানুয়ারি স্থগিত হয়ে যাওয়া একটি কেন্দ্রে আজ শনিবার ভোট গ্রহণের পর এই ফল জানা গেছে।
গত ১৬ জানুয়ারি এ পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে ওয়ালি নেওয়াজ খান কলেজ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ সহিংস ঘটনার জের ধরে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এই কেন্দ্রে ভোটার আছেন ১ হাজার ৮৫২ জন। তবে আগের ২৭ কেন্দ্রে পারভেজ মিয়া পেয়েছিলেন ২০ হাজার ৯২২ ভোট, আর ইসরাইল মিয়া পেয়েছিলেন ২০ হাজার ৪৩৮ ভোট। পারভেজ মিয়া ৪৮৪ ভোটে এগিয়ে ছিলেন। আজ স্থগিত কেন্দ্রে পারভেজ মিয়া পেয়েছেন ৯০২ ভোট, আর ইসরাইল মিঞা পেয়েছেন ৫১৬ ভোট। ফলে ২৮ কেন্দ্রে পারভেজ মিয়া ৮৭০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অবশ্য বিএনপি প্রার্থী ইসরাইল মিঞা শনিবার দুপুরের পর কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *