• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে র‌্যাবের উদ্যোগে করোনা সচেতনতা কার্যক্রম

কিশোরগঞ্জে র‌্যাবের উদ্যোগে
করোনা সচেতনতা কার্যক্রম

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে ধারণা এবং এর থেকে মুক্ত থাকায় করণীয় সম্পর্কে র‌্যাব জনগণের মাঝে সচেতনতা গড়ে তোলার জন্য নানারকম কার্যক্রম পরিচালনা করছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করা, বিদেশ প্রত্যাগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, জেলা সদরের কালিবাড়ি ও জাহাঙ্গীরের মোড়ে ওয়াশিং পয়েন্ট স্থাপন করে মাইকে মানুষকে সচেতন করাসহ নানারকম কার্যক্রম পরিচালনা করছেন। এর পাশাপাশি এলাকার আইন শৃংখলা রক্ষায় টহলও জোরদার করা হয়েছে।
কিশোরগঞ্জ শহরে র‌্যাবের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মহড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *