ভৈরব পৌর শহরের ভৈরবপুর দানিছ বেপারীর বাড়ির মৃত হাজী ওয়াহেদ মিয়ার ২য় ছেলে ভৈরব পৌরসভার সাবেক কমিশনার ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী হাজী রইছ উদ্দিন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিঁনি বার্ধক্য জনিত করণে ২৯ জানুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিঁনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ ৩০ জানুয়ারি শনিবার বাদ যোহর ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ও ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।
মরহুম হাজী রইছ উদ্দিন মিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, দৈনিক পূর্বকণ্ঠ সম্পাদক সৈয়দ সোহেল সাশ্রু গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।