• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত হওয়া কেন্দ্রে বিপুল ভোটার

কিশোরগঞ্জ শহরের ওয়ালি নেওয়াজ কলেজে ভোটদান পরিদর্শনে এসপি মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত
হওয়া কেন্দ্রে বিপুল ভোটার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত হয়ে যাওয়া ওয়ালি নেওয়াজ খান কলেজ কেন্দ্রে আজ ৩০ জানুয়ারি শনিবার ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিপুল সংখ্যক নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি লাইনই বেশ লম্বা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কেন্দ্রটি পরিদর্শনে যান। তিনি শান্তিপুর্ণ ভোটগ্রহণ ও ভোটারদের বিপুল উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সামগ্রিক পরিবেশ নিয়ে ভোটারদের অনুভূতিও জানতে চান। এসময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শিহাব উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, এনডিসি মাহমুদুল হাসান ও সদর থানার ওসি আবু বকর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রাত থেকেই কেন্দ্রটির নিরাপত্তায় আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।কিশোরগঞ্জ শহরে ওয়ালি নেওাজ কলেজে নারী ভোটারদের দীর্ঘ সারি। – পূর্বকণ্ঠ
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এ পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে ওয়ালি নেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ সহিংস ঘটনার জের ধরে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। এই কেন্দ্রে ভোটার আছেন ১ হাজার ৮৫২ জন। তবে বাকি ২৭টি কেন্দ্রের ভোটে মেয়র পদে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া ধানের শীষ প্রতীকের বিএনপির মেয়র প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়ার তুলনায় ৪৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ২৭ কেন্দ্রে পারভেজ মিয়া পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট, আর ইসরাইল মিয়া পেয়েছেন ২০ হাজার ৪৩৮ ভোট। এই কেন্দ্রের ভোটের ওপর ১০ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর এবং ৬ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরের জয়-পরাজয়ও নির্ভর করছে।
আজ কটিয়াদী পৌরসভায়ও ভোটগ্রহণ চলছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পিএনপি এবং স্বতন্ত্র মিলিয়ে ৫ জন মেয়র প্রার্থী নির্বাচন করছেন। ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন, আর ৩টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১১ জন। এই পৌরসভায় ভোটার আছেন মোট ৩০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৩৬ জন, আর মহিলা ভোটার আছেন ১৫ হাজার ৩৭৩ জন। ১৪টি কেন্দ্রের ৮৪টি কক্ষে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এখানেও বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যসহ ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *