কিশোরগঞ্জে আজ ৯৬ হাজার ডোজ করোনার টিকা এসেছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে আজ বিশেষ ব্যবস্থায় টিকার ৯ হাজার ৬০০টি ভায়াল কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে। প্রতিটি ভায়ালে ১০ জনের টিকা রয়েছে। ফলে প্রাথমিকভাবে ৯৬ হাজার মানুষকে এই টিকা প্রদান করা সম্ভব হবে। প্রথমে ফ্রন্টলাইনারদের শরীরে এই টিকা পুশ করা হবে।আগামী ৭ ফেব্রুয়ারি দেশের সকল জেলায় এই টিকা প্রদান শুরু করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।