কিশোরগঞ্জে করোনামুক্ত হলো আরও এক উপজেলা। নতুন আক্রান্ত হয়েছেন ৩ জন, আর সুস্থ হয়েছেন ২ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষায় সদরে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পুরনো এক রোগির নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ৩৫টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪১টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ সুস্থ হয়েছেন ভৈরবে একজন এবং অষ্টগ্রামে চিকিৎসাধীন একমাত্র রোগি। ফলে জেলার ৫ উপজেলা পাকুন্দিয়া, কুলিয়ারচর, নিকলী, ইটনা এবং মিঠামইনের পর আজ অষ্টগ্রামও করোনমুক্ত হলো। বাকি ৭ উপজেলায় আজ চিকিৎসাধীন করোনা রোগি আছেন ২০ জন।