• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে পজিটিভ ২ সুস্থ ৫, ৫ উপজেলা এখন করোনামুক্ত

কিশোরগঞ্জে পজিটিভ ২ সুস্থ ৫
৫ উপজেলা এখন করোনামুক্ত
বাকিগুলোতে সিঙ্গেল ডিজিট

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার নতুন ২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৫ জন। আর আজ জেলার ৫ উপজেলা করোনামুক্ত। বাকিগুলোতে রোগি সিঙ্গেল ডিজিটে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষায় সদরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ৪২টি নমুনা। অন্যদিকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষা করা ৪৬টি নমুনাই নেগেটিভ হয়েছে। আজ ভৈরবে ৩ জন আর সদর ও পাকুন্দিয়ায় একজন করে রোগি সুস্থ হয়েছেন। জেলায় আজ মোট চিকিৎসাধীন করোনা রোগি আছেন মাত্র ১৯ জন। এর মধ্যে পাকুন্দিয়া, কুলিয়ারচর, নিকলী, ইটনা এবং মিঠামইন উপজেলা করোনা রোগিশূন্য। বাকি ৮ উপজেলায় রোগির সংখ্যা সিঙ্গেল ডিজিটে। অথচ এক সময় জেলায় দৈনন্দিন চিকিৎসাধীন রোগি থাকতো ৫ শতাধিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *