• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে
দুই কেজি গাঁজাসহ এক
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে দুই কেজি গাঁজা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল সেটসহ এক মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র‌্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরতলির কামালিয়ারচর এলাকা থেকে দুই কেজি গাঁজা ও মোবাইল ফোনসহ পার্শ্ববর্তী নামাপাড়া এলাকার মো. শামছুদ্দিনের ছেলে নূর ইসলামকে (৫২) আটক করেছেন। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *