• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে প্রবীন আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন ভূইয়া আর নেই

কুলিয়ারচরে প্রবীন আওয়ামী লীগ নেতা
রমিজ উদ্দিন ভূইয়া আর নেই

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা সদস্য, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংগঠক মো. রমিজ উদ্দিন ভূইয়া আর নেই। আজ ২৭ জানুয়ারি বুধবার বেলা ১১টার সময় উপজেলার লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বার্ধক্যজনিত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী … রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে ৪ ছেলে ও ১ মেয়েসহ নাতী-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকাল ৫টার সময় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. রমিজ উদ্দিন ভূইয়ার মৃত্যুতে কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. মুছা মিয়া (সিআইপি), উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. এনামুল হক আবু বক্কর পৃথক পৃথকভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *