• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় তিন মিষ্টির দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা

পাকুন্দিয়ায় তিন মিষ্টির দোকানকে
৪১ হাজার টাকা জরিমানা

# রাজন সরকার :-

পরিবেশ ও সিভিল সার্জনের ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং ওজনে কম দেওয়ার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিনটি মিষ্টির দোকানকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাস্ক ব্যবহার না করায় তিন পথচারীকে ছয়শত টাকা জরিমানা করা হয়।
আজ ২৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান এ জরিমানা আদায় করেন। প্রতিষ্ঠান তিনটি হলো- উপজেলার তারাকান্দি বাজারের সততা মিষ্টান্ন ভাণ্ডার, শাহজাহাল মিষ্টান্ন ভাণ্ডার ও সুরুজ মিয়া মিষ্টান্ন ভাণ্ডার।
জানা যায়, ২৭ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ ও সিভিল সার্জনের ছাড়পত্র, মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় এবং ওজনে কম দেওয়ার দায়ে সততা মিষ্টান্ন ভাণ্ডারকে ২৩ হাজার টাকা, একই অভিযোগে শাহজাহাল মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা ও সুরুজ মিয়া মিষ্টান্ন ভাণ্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় পাকুন্দিয়া থানার এএসআই মেহেদী হাসান, উপজেলা ভূমি অফিসের নাজির মো. শাহ আলমসহ একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫, ৪৬ ও ৫১ ধারায় তিনটি মিষ্টির দোকান এবং ১৯৬০ এর ২৬৯ ধারায় মাস্ক না পড়ার অপরাধে তিনজনকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *