• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস
ফোরামের উদ্যোগে শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন “কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরাম” এর উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
২৭ জানুয়ারি বুধবার সকালে বাজরা-তারাকান্দি বাসস্ট্যান্ডে কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরমের সভাপতি মো. কামাল উদ্দিন (আমেরিকা প্রবাসী)’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, ছয়সূতী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. বাচ্চু মিয়া, কুলিয়ারচর প্রবাসী ফ্রেন্ডস ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুল্লাহ কামাল, উপদেষ্টা সৈয়দ বজলুর রহমান, মো. আরমান মিয়া, মো. আমিরুল ইসলাম, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন লিটন, যুবলীগ নেতা মো. জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী আকরাম হোসেন। এ সময় অসহায় শীতার্তদের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *