• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে স্বাস্থ্য বিভাগের অতি. সচিব বিমল চন্দ্র দেব

কিশোরগঞ্জে স্বাস্থ্য বিভাগের
অতি. সচিব বিমল চন্দ্র দেব

# মোস্তফা কামাল :-

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বিমল চন্দ্র দেব গতকাল ২৬ জানুয়ারি মঙ্গলবার কিশোরগঞ্জে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শ করে গেছেন। কিশোরগঞ্জ পৌঁছলে তাকে সিভিল সার্জনসহ জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ফুল দিয়ে বরণ করেন। এরপর অতিরিক্ত সচিব ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভায়া ও সিবিই কার্যক্রম পরিদর্শন করেন। তিনি নার্সিং ইনস্টিটিউটের নির্মাণ কাজেরও পরিদর্শন করেন। পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রও তিনি পরিদর্শন করেছেন। প্রতিটি প্রতিষ্ঠানের কাজেরই তিনি প্রশংসা করেছেন। এসময় সিভিল সার্জনসহ জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আবু তাহা মো. এনামুর রহমান ও সহকারি পরিচালক (সিসি) ডা. হোসনা বেগমসহ অন্যান্য চিকিৎসক ও নার্সগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *