কিশোরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার বিকালে শহরের শ্যামসুন্দর জিউর আখড়ায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কম্বল বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, জিপি অ্যাডভোকেট বিজয় শঙ্কর রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু, শ্যামসুন্দর আখড়ার সাধারণ সম্পাদক শুভঙ্কর পাল অপু, বাবু মানিক রঞ্জন দে, কালিবাড়ির সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী, বাবু রতন বসাক প্রমুখ।