• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে বিজ্ঞান সপ্তাহের সেমিনারে রাত ১২টা থেকে ফেসবুক বন্ধের প্রস্তাব

কিশোরগঞ্জে বিজ্ঞান সপ্তাহের
সেমিনারে রাত ১২টা থেকে
ফেসবুক বন্ধের প্রস্তাব

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সেমিনারে তরুণ প্রজন্মসহ সকল বয়সের মানুষের মনন ও স্বাস্থের দিকে লক্ষ্য রেখে রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার প্রস্তাব করা হয়েছে। একজন আলোচক তার প্রস্তাবে বলেছেন, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে ই-মেইল একটি অত্যাবশ্যক অ্যাপ হলেও ফেসবুক এরকম অত্যাবশ্যক অ্যাপ নয়। অথচ ফেসবুকের প্রতি নানা বয়সের মানুষের আসক্তি বাড়ছে। ফেসবুক নিয়ে রাত পাড় করে দিচ্ছে। কাজেই রাতে ফেসবুক বন্ধ রাখলে তরুণ প্রজন্মসহ সকল বয়সের মানুষের জন্যই মঙ্গল হবে। ভার্চুয়াল পদ্ধিতে তিন দিনব্যাপী ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের প্রথম দিন আজ ২৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় জুম প্রযুক্তিতে ‘তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার ঃ আসক্তি রোধ’ প্রতিপাদ্য নিয়ে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এবার কিশোরগঞ্জে অনলাইনে ২৬ থেকে ২৮ জানুয়ারি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব ড. মো. আবদুল মান্নান পিএএ। প্রবন্ধে বলা হয়, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেছিলেন। আর সেই স্বপ্ন বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা করছেন প্রধামন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তথ্য প্রযুক্তিতে আসক্তির কারণে রাত জাগার ফলে শারীরিক ও মানসিক নানারকম সমস্যা হয়। স্পাইনাল কর্ড এবং চোখের সমস্যা হয়। খাবার রুচি নষ্ট হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। বাচ্চারা এই প্রযুক্তিতে আসক্ত হয়ে পড়ছে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা নিতে হবে। প্রযুক্তি ব্যবহার করতে হবে, তবে প্রযুক্তি যেন আমাদেরকে দাস বানিয়ে না ফেলে, আসক্ত না করে ফেলে। এ নিয়ে আরো সেমিনার করা যায়। প্রচারণা কার্যক্রম চালাতে হবে। দেহ ও মন গঠনে শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে হবে। ১৮ বছরের নীচে হলে তাদের পাসওয়ার্ড জেনে নিতে হবে। প্রবন্ধ উপস্থাপনকালে তথ্য প্রযুক্তির আসক্তি ও প্রতিকারের ওপর একটি শিক্ষণীয় পারিাবরিক ভিডিও প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক বলেছেন, ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করাই ছিল ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য। এ কাজটি ভালভাবে হচ্ছে। আউটসোর্সিংয়ে বিশ্বে আমরা জায়গা করে নিয়েছি। তবে জঙ্গিবাদীরাও তথ্য প্রযুক্তির সুযোগ নিচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ব্লাকমেইলিং বাড়ছে। অনেক সময় ছবি এডিট করে সুযোগমত ব্যবহার করা হচ্ছে। অনেকে না বুঝে ফেসবুকে নেতিবাচক বিষয়ে লাইক দিয়ে ফেলেন। অবশ্য এক্ষেত্রে আইন শৃংখলা বাহিনীরও দক্ষতা বেড়েছে। তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, করিমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা নূর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল, এসভি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসান, আইসিটি অ্যাম্বাসেডর সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আইসিটি অ্যাম্বাসেডর পাকুন্দিয়ার চিলাকাড়া মাদ্রাসার শিক্ষক নাজমুল হক প্রমুখ। অন্যান্য বক্তাগণ বলেন, তথ্য প্রযুক্তিতে বয়স্কদের তুলনায় তরুণরা বেশি দক্ষ। তবে তাদের মধ্যে বিপজ্জনক আসক্তি তৈরি হচ্ছে। অনেক অশ্লীল ওয়েবসাইট আছে, যেগুলির প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। কাজেই এসব ওয়েবসাইটের দিকে নজর দিতে হবে। যদিও কিছু ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *