• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ঘণ কুয়াশা, সকালে লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

কিশোরগঞ্জ শহরের কুয়াশাচ্ছন্ন ফাঁকা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ঘণ কুয়াশা
সকালে লাইট জ্বালিয়ে
চলছে যানবাহন

# মোস্তফা কামাল :-

কয়েকদিন ধরেই কিশোরগঞ্জে প্রচণ্ড শীতের সঙ্গে ঘণ কুয়াশা পড়ছে। অল্প দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। রোদেরও তেমন দেখা মেলে না। সকাল ৯টার পরও রাস্তায় চলাচলকারী যানবাহনকে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যাচ্ছে। তাপমাত্রা খুব নীচে না নামলেও শীতের মাত্রা বেশ। এখন রাতের বেলায় তাপমাত্রা থাকে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মত। অনেকেই বলছেন, তাপমাত্রা তেমন নীচে না নামলেও দিনরাত কনকনে বাতাস বইছে বলে শীতের তীব্রতা বেশি। আর এই শীতে রাস্তাঘাটে মানুষের আনাগোনা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম। খুব জরুরী প্রয়োজন না থাকলে মানুষ খুব একটা বাহিরমুখি হচ্ছে না। যারা বাইরে যাচ্ছেন, দু’তিনটা শীতের মোটা কাপড় গয়ে দিয়ে, গলা আর কানে মাফলার জড়িয়ে বাইরে যাচ্ছেন। এই শীতে বেশি কাতর হয়ে পড়ছে শিশু এবং বয়স্করা। আর শ্রমজীবী মানুষরা আছেন বেশি কষ্টে। এখন কাজ কম। আবার শীতে কাজ করতে গেলেও দুর্বিসহ কষ্ট। কৃষিকাজ আর মৎস্য আহরণে ভোগান্তি সবচেয়ে বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *