• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ইটনার পল্লীতে ৫ সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যু

ইটনার পল্লীতে ৫ সন্তানের
মায়ের রহস্যজনক মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-

ইটনা উপজেলার বাদলা গ্রামে ৫ ছেলে সন্তানের মায়ের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, আজ ২৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় বাদলা গ্রামের কামাল মিয়ার ঘরে স্ত্রী শহর বানুর (৩৫) ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পা দু’টি মাটিতে লাগানো ছিল। এসময় স্বামী পলাতক ছিলেন। শহরবানুর এক সতিনও রয়েছেন বলে সূত্রটি জানিয়েছে। সতিনের দু’টি মেয়ে রয়েছে। ইটনা থানার ওসি মো. মুর্শেদ জামান জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে তিনি একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। ময়না তদন্ত এবং আনুসঙ্গিক পুলিশী তদন্তে বিষয়টি পরিষ্কার হবে এবং সম্ভাব্য সবদিক বিবেচনায় নিয়েই তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *