• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত কেন্দ্রের ভোট আগামী ৩০ জানুয়ারি

কিশোরগঞ্জ পৌরসভার
স্থগিত কেন্দ্রের ভোট
আগামী ৩০ জানুয়ারি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ পৌরসভার স্থগিত হয়ে যাওয়া ওয়ালি নেওয়াজ খান কলেজ কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি এ পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে ওয়ালি নেওয়াজ খান কলেজের পূব ভবনের তিনতলার কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া এবং সহিংস ঘটনার কারণে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছিল। ওই কেন্দ্রে ভোটার আছেন ১,৮৫২ জন। তবে বাকি ২৭ কেন্দ্রের ভোটে মেয়র পদে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া ধানের শীষ প্রতীকের বিএনপির মেয়র প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়ার তুলনায় ৪৮৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। ২৭ কেন্দ্রে পারভেজ মিয়া পেয়েছেন ২০ হাজার ৯২২ ভোট, আর ইসরাইল মিয়া পেয়েছেন ২০ হাজার ৪৩৮ ভোট। ৩০ জানুয়ারি অবশ্য কটিয়াদী পৌরসভায়ও নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *