• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

১১ মাসে একটি স্বস্তির খবর! কিশোরগঞ্জের দুই ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় পজিটিভের ঘর শূন্য!

১১ মাসে একটি স্বস্তির খবর!
কিশোরগঞ্জের দুই ল্যাবে
৭৮টি নমুনা পরীক্ষায়
পজিটিভের ঘর শূন্য!

# মোস্তফা কামাল :-

করোনা মহামারি শুরু হওয়ার প্রায় ১১ মাসে আজ কিশোরগঞ্জে একটি স্বস্তির খবর পাওয়া গেল। দু’টি ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় একজনও নতুন রোগি শনাক্ত হয়নি! সবগুলো নমুনাই নেগেটিভ হয়েছে। তবে সুস্থ হয়েছেন ৩ জন। অবশ্য গত ২১ জানুয়ারিও ভিন্ন একটি কারণে কোন নতুন রোগি শনাক্ত হয়নি। ওইদিন সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে কোন নমুনা পরীক্ষা হয়নি। কেবল বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। সবগুলোই নেগেটিভ হয়েছিল। যদিও বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে সাধারণত কোন সন্দিগ্ধ করোনা রোগি নমুনা পরীক্ষা করাতে যান না। সেখানে চিকিৎসা নিতে যাওয়া ননকোভিড রোগিদের নমুনাই মূলত পরীক্ষা করা হয় হাসপাতালের অন্যান্য রোগি এবং স্টাফদের নিরাপত্তার প্রয়োজনে। যে কারণে বলতে গেলে সেখানে পজিটিভ হয়ই না।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আজ ২৫ জানুয়ারি সোমবার সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪০টি আর বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় কোন নতুন রোগি শনাক্ত হয়নি। তবে আজ সদরে ২ জন আর ভৈরবে একজন করোনা রোগি সুস্থ হয়েছেন। আজ জেলায় করোনায় চিকিৎসাধীন আছেন মোট ৩১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *